• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ ,১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • প্রকৌশল সংবাদ

    জয়পুরহাটে অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ৮:০০:১৯ প্রিন্ট সংস্করণ

    জয়পুরহাটে অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি

    মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার:

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের ও হরতাল সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

    আজ বুধবার (২৯ নভেম্বর)বিকেলে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তানজির আল ওহাবের নেতৃত্বে জয়পুরহাট সদর রোডে বাজলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আমতলী এলাকায় গিয়ে শেষ করা দলটির নেতাকর্মীরা।

    এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুশফিকুর আলম বুলু, জয়পুরহাট সরকারী কলেজের সাবেক ভিপি আল-আমিন সবুজ, বিএনপি নেতা কাজী আসলাম ও ফজলে বিন রয়েলসহ শাহান,নয়ন,জনি,সাজগর দলটির নেতাকর্মীরা।