• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    জামালপুরের নতুন ডিসি শফিউর রহমান

      নিজস্ব প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৪:৫০ প্রিন্ট সংস্করণ

    জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) মো. শফিউর রহমান।

    বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    একই দিন অপর এক প্রজ্ঞাপনে জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসানের সই করা সরকারি আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ দ্রুত কার্যকর হবে।