• ঢাকা, বাংলাদেশ    
  • রবিবার , ২৩ আগস্ট ২০২৬ ,১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • সর্বশেষ

    সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

      নিজস্ব প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ১০:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ

    দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    গতকাল শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।