মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ২০ মার্চ ২০২৪ , ১:১৫:২৪ প্রিন্ট সংস্করণ
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
নীরফামারীতে পিকআপের ধাক্কায় দুই জন সিএনজি আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে আটটা নীলফামারী-সৈয়দপুর সড়কের জোরদাড়গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতারা হলেন, নীলফামারী মর্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী (৩৬) ও জলঢাকা মৎস অফিসের অফিস সহায়ক আবু তাহের(৫২)।তাদের বাড়ি নওগাঁ খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে ও নীলফামারী মর্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী। সৈয়দপুর নিজপাড়া বাঙালিপুর এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও জলঢাকা মৎস অফিসের অফিস সহায়ক আবু তাহের
পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে যাত্রীবাহী সিএনজি সহরের জোরদাড়গা এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পিকাপ ভ্যানে সিএনজিটিকে ধাক্কা। এতে ঘটনাস্থলেই নুর আলম ও আবু তাহের মারা যান। এসময় গুরুতর আহত সিএনজি চালককে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।











