মাসুদ রানা ১২ জুন ২০২৪ , ৭:৫৩:৪৯ প্রিন্ট সংস্করণ
দেশের কৃষিতে সবচেয়ে বড় প্রকল্প প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স (পার্টনার)। এ প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে কৃষক, কৃষিসেবা, কৃষি সমাজ এবং কৃষি ব্যবসা সর্বোপরি বাংলাদেশের গ্রামীণ জনপদ রূপান্তরিত হবে স্মার্ট বাংলাদেশে।
এরই প্রেক্ষিতে বুধবার (১২ জুন) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে পার্টনার ফিল্ড স্কুল (PFS)- পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্র পরিদর্শন এবং উঠান বৈঠক করেন পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক রেজাউল করিম, অতিরিক্ত পরিচালক ড.ফ.ম. মাহবুবুর রহমান, উপপরিচালক মোফাকখারুল ইসলাম, উৎপাদন অর্থনীতিবিদ (পলিসি প্লানিং) শাফীয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার,উপ-সহকারী কর্মকর্তাগণ।





