• ঢাকা, বাংলাদেশ    
  • রবিবার , ৮ অক্টোবর ২০২৩ ,১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • প্রকৌশল সংবাদ

    সফল এই প্রকৌশলীদের পরিশ্রমে বদলে গেছে বিআইডব্লিউটিএ

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ৭:২১:৩৩ প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ২জন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যে গুজব ছড়িয়ে সামাজিক ভাবে তাঁদেরকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন একাধিক সূত্র।

    সততা ও নিষ্ঠার সাথে বিআইডব্লিউটিএর ধারাবাহিক কাজে যারা নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন উল্টো তাদেরকেই বিভিন্নভাবে সামাজিক হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। জানা যায়, বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক এবং ভূমি ও আইন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) এ কে এম আরিফ উদ্দিন ওরফে আরিফ হাসনাত, ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমান তাঁরা দীর্ঘদিন ধরেই বিআইডব্লিউটিএ-তে কাজ করে যাচ্ছেন ফলে তাঁদের নিরলস প্রচেষ্টায় অনিয়ম দুর্নীতি বন্ধ হয়েছে।

    আরিফ উদ্দিন ঢাকা ও নারায়ণগঞ্জ নদীবন্দরের দায়িত্ব পালনকালে তুরাগ ও বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং এ দুই বন্দরের নদীর তীরভূমি ইজারাসহ বিভিন্ন খাত থেকে রাজস্ব আদায়ে ব্যাপক সুনাম অর্জন করেছিল । মূলত তার ধারাবাহিক অভিযান একটি মহল কে খুশি করতে পারেনি তাই তারা সফল এই কর্মকর্তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

    অন্যদিকে, সরকারের সেবামূলক কাজে নদী খনন প্রকল্পে ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমান অত্যন্ত সততা বিচক্ষণতার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে গেছেন এবং যাচ্ছেন। এই সৎ, পরিচ্ছন্ন ও নিষ্ঠাবান প্রকৌশলী বিআইডব্লিউটিএতে নিরলস কঠোর পরিশ্রমের মাধ্যমে দিনের পর দিন কাজ করে গেছেন। করোনা কালীন সময়েও তিনি নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য কাজ করে গেছেন।

    ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমান বলেন, নদীমাতৃক আমাদের এই দেশ, সেই নদীর গতি পথ ঠিক রাখতে ও নদীকে চলাচলের উপযুক্ত করে রাখতে কাজ করছি। সেই কাজটি করতে বাঁধা সৃষ্টি করে কুচক্রী মহল। অনেক সময় ভিত্তিহীন সংবাদই সেবা প্রদানে অন্তরায় হয়ে পরে।

    চলবে….