• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ ,১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • প্রকৌশল সংবাদ

    উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ৫:০৮:৩৯ প্রিন্ট সংস্করণ

    ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা এলজিইডি’র প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে প্রধান প্রকৌশলী তাকে শোকজ করেছেন। প্রধান প্রকৌশলীর কার্যালয়ের ১৩৮০১ নং স্মারকে গত ২৪ ডিসেম্বর প্রেরিত নোটিস সূত্রে জানা যায়, সরকারি অর্থ আত্মসাৎ, উন্নয়ন কাজে অনিয়ম কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদারচণের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী আয়েশা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান কর হয়।
    উপজেলা প্রকৌশলী আয়েশা খাতুন যোগদানের পর থেকেই বিভিন্ন ভাবে অনিয়মন ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের ভ্রমণভাতা না দিয়ে বিধি বর্হিভূতভাবে নিজে উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে, মেরামত, সংরক্ষণ এবং পরিচালন বাজেটের আওতায় ইন্টারনেট, পেট্রোল ও লুব্রিকেট, কম্পিউটার সামগ্রীসহ অফিস স্টেশনারী মালামাল, মোটরযান এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের শীতকালীন পোশাক ভাতার বিলও উত্তোলন করেন বলে অভিযোগ আছে।

    এ ব্যাপারে প্রকৌশলী আয়েশা খাতুনের সাথে যোগাযোগ করা হলেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।