• ঢাকা, বাংলাদেশ    
  • শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • প্রকৌশল সংবাদ

    ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ বিষয়ে অবহিতকরণ সভা

      নিজস্ব প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৬ , ২:৪১:০৪ প্রিন্ট সংস্করণ

    ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ বিষয়ে জেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভোলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন।

    সভায় বক্তারা বলেন, ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ হলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে জেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

    সভায় প্রস্তাবিত মহাসড়ক নির্মাণের প্রয়োজনীয়তা, সম্ভাব্যতা ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার দীর্ঘদিনের সরাসরি সড়ক যোগাযোগের দাবি পূরণ হবে এবং জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভোলা ডেভেলপমেন্ট ফোরামের নেতৃবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও গণমাধ্যম প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।