• ঢাকা, বাংলাদেশ    
  • শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • অপরাধ

    বিরাজ চন্দ্র সরকার ও নামধারী সংগঠকদের হাতে জিম্মি যুব উন্নয়ন অধিদপ্তর

      প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৩:৪৫ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:  যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকারের বিরুদ্ধে এককভাবে পুরো ঢাকা জেলা পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি তার পছন্দের কিছু সংগঠনকে দীর্ঘদিন ধরে অনুদান দিয়ে যাচ্ছেন এবং ভুয়া প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করছেন।

    স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর এসব অনিয়মের ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসছে। অভিযোগ রয়েছে, প্রশিক্ষণের নামে তিনি প্রতিটি কোর্সে ২০০০ থেকে আড়াই হাজার টাকা আদায় করছেন। এছাড়া, সাত দিনের কোর্সের সার্টিফিকেট নিতে হলে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হয়।

    এই দুর্নীতির অন্যতম সহযোগী হিসেবে উঠে এসেছে প্রশিক্ষক (ইলেকট্রনিক্স) খাঁন মো. মনোয়ার হোসেনের নাম। মতিঝিল থানা ইউনিটের কর্মকর্তা ফেরদৌসী বেগমকেও এই সিন্ডিকেটের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ছাত্র আন্দোলন চলাকালে, সদস্যদের ভয়ভীতি দেখিয়ে অফিসিয়াল গ্রুপে কথা বলার সুযোগ না দেয়ার অভিযোগও রয়েছে।

    বিস্তারিত প্রকাশিত পরবর্তী সংখ্যায়।