• ঢাকা, বাংলাদেশ    
  • রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ,২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • অপরাধ

    মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ: পদোন্নতির পর আতঙ্কিত ভুক্তভোগীরা

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৩৩:১৫ প্রিন্ট সংস্করণ

    রাজশাহী, পাবনা, নওগাঁ, পোড়শাসহ দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালনকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিনের বিরুদ্ধে উঠেছে নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন এবং যৌন হয়রানির অভিযোগ। অভিযোগের মধ্যে রয়েছে, তিনি সরকারি চাকরি, বিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে নারীদের শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে তাদের জীবন নষ্ট করেছেন। এই ঘটনার পর এক নারীর স্বামী আত্মহত্যা করেছেন এবং বেশ কয়েকটি পরিবার ভেঙে গেছে।

    মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ: পদোন্নতির পর আতঙ্কিত ভুক্তভোগীরা

    একাধিক নারী অভিযোগ করেছেন, তারা ফেসবুকের মাধ্যমে মোসলেম উদ্দিনের সঙ্গে পরিচিত হন। তিনি তাঁদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সেসব সম্পর্ক গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেন। তার এসব অপকর্মের ফলে অনেক নারীর সংসার ভেঙে গেছে। এমনকি, নওগাঁর শাজাহান আলী তার স্ত্রীর এই ঘটনায় শোকাহত হয়ে আত্মহত্যা করেন।

    ২০২১ সালে ভুক্তভোগী নারীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন। এরপর তদন্ত কমিটি গঠন হলেও মোসলেম উদ্দিনের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। তার বিরুদ্ধে সাময়িক বদলি করা হলেও তার পরবর্তী পদোন্নতি দিয়ে তাকে সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগীরা বিস্মিত ও আতঙ্কিত।

    মোসলেম উদ্দিন এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন, বিষয়টি শুনেছেন এবং খোঁজ নেবেন।