এম এইচ মুন্না ৮ নভেম্বর ২০২৬ , ১০:৪১:৪৭ প্রিন্ট সংস্করণ
প্রকৌশল অঙ্গনের সুগম্ভীর প্রাঙ্গণে এখন নির্বাচনী হাওয়ার মহাসমারোহ, আর সেই মহাযজ্ঞের ঠিক মধ্যমণি হয়ে প্রজ্ঞার দ্যুতি ছড়াচ্ছেন সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির নবনির্বাচিত দিকপাল, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের আসন্ন কেন্দ্রীয় নেতৃত্বের মহারণে ‘ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার)’ পদে তাঁর নাম ঘোষিত হতেই প্রকৌশলী সমাজের অলিন্দে অলিন্দে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব আলোড়ন ও সুদৃঢ় আস্থার আবহ।
দেশের অন্যতম শীর্ষ পেশাজীবী সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)’ সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী এই কর্মবীর মাঠপর্যায়ের কর্মযোগী পেশাজীবীদের অধিকার আদায় ও পেশাগত মর্যাদা পুনরুজ্জীবনের এক প্রোজ্জ্বল প্রতীক হিসেবে আভির্ভূত হয়েছেন; চট্টগ্রাম থেকে ঢাকা- উপকূলীয় চত্বর থেকে রাজধানী শহরের রাজপথ সর্বত্রই এখন তাঁর প্রজ্ঞাময় প্রার্থিতাকে ঘিরে উৎসাহের বহ্নিশিখা এবং সর্বজনীন সমর্থনের প্রগাঢ় প্রপাত।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের প্রকৌশল প্রাঙ্গণজুড়ে গড়ে উঠেছে স্বতঃস্ফূর্ত ‘সাপোর্ট ক্যাম্পেইন’, যেখানে পেশাজীবীদের পদভারে মুখরিত হচ্ছে একেকটি চত্বর। সড়ক ও জনপথ বিভাগের একাধিক বর্ষীয়ান ও তরুণ প্রকৌশলী প্রকৌশল সংবাদকে বলেন, সংকট ও সম্ভাবনার সংযোগস্থলে দাঁড়িয়ে এই দক্ষ কাণ্ডারীর হাতেই কেবল সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ারের আসল চাবিকাঠি নিরাপদ। এরই ধারাবাহিকতায় ‘প্রকৌশল সংবাদ’-এর অনুসন্ধানী প্রতিনিধি দল যখনই সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে নিবিড় খোঁজখবর নিয়েছে, সর্বত্রই উদ্ভাসিত হয়েছে প্রকৌশলী আজাদ রহমানকে নিয়ে এক ইতিবাচক বিশ্বাসের অটল প্রাচীর। মাঠপর্যায়ের প্রতিটি টেবিলেই আজ তাঁর নাম প্রতিধ্বনিত হচ্ছে অনুপ্রেরণার সমার্থক হিসেবে; তাঁকেই বিজয়মাল্য পরাতে অগণিত সাধারণ প্রকৌশলী দিনরাত এক করে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, যা প্রকৌশল পাড়ায় এক অভূতপূর্ব সংহতি ও ঐক্যের নতুন তরঙ্গ সৃষ্টি করেছে।

”প্রযুক্তি দিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন আইইবি নির্বাচন ২০২৬-এ ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)’ সমর্থিত প্যানেল থেকে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) সদর দপ্তরের ভাইস প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান (F-6677)। আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে তাঁর ব্যালট নম্বর: ০২। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী দূরদর্শিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ আলাপে ‘প্রকৌশল সংবাদ’-কে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির নবনির্বাচিত দিকপাল, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান বলেন, “ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার) পদটি সমগ্র প্রকৌশলী সমাজের সেবা ও কল্যাণে নিবেদিত এক পরম দায়িত্ব। আমি নির্বাচিত হলে সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রকৌশলীদের পদোন্নতির জটিলতা দূরীকরণ, চাকরিগত সুরক্ষা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের কল্যাণ তহবিল গঠন করে প্রতিটি প্রকৌশলীর পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকব।” তিনি আরও যোগ করেন, মাঠপর্যায়ের প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা এবং যেকোনো বৈষম্য নিরসনে আইইবি-কে একটি আপসহীন অভিভাবকীয় রূপ প্রদান করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার।
সওজ প্রকৌশলী সমিতির ২০২৫-২০২৭ মেয়াদের কেন্দ্রীয় নির্বাচনে বিপুল ভোটাধিক্যে সভাপতি নির্বাচিত হয়ে তিনি যে সর্বজনগ্রাহ্য নেতৃত্বের নজির গড়েছিলেন, সেই অনন্য অভিরুচির রেশ ধরেই এবার আইইবি-র কেন্দ্রীয় প্রশাসনিক প্রাঙ্গণে তাঁর ঐতিহাসিক আগমনী বার্তা বেজে উঠেছে। সরকারি ও বেসরকারি খাতের প্রকৌশলীদের সার্বিক কল্যাণ সাধন, চাকরিগত জটিলতার যৌক্তিক সুরাহা এবং পেশাগত সুযোগ-সুবিধার সুরক্ষা বলয় দৃঢ় করতে তাঁর মতো অভিজ্ঞতাশ্রয়ী, কর্মদক্ষ ও দূরদর্শী রূপকারের কোনো বিকল্প নেই, এমনটাই ধ্বনিত হচ্ছে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত ও অনুরাগী কণ্ঠে। প্যানেল সংশ্লিষ্টদের সুদৃঢ় প্রত্যয়, আইইবি-কে কেবল এক আনুষ্ঠানিক কাঠামো নয়, বরং সর্বস্তরের প্রকৌশলীদের এক নিরাপদ, কল্যাণমুখী ও সমন্বিত প্রগতির নীড় হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল অভিপ্সু, আর সেই মহাপরিকল্পনার অগ্রভাগে সেবা ও কল্যাণের মূর্ত প্রতীক হিসেবে স্বমহিমায় দাঁড়িয়ে আছেন প্রকৌশলী আজাদ রহমান। আগামী ১২ নভেম্বর ২০২৬-এর নির্ধারিত নির্বাচনী তারিখটি যত ঘনিয়ে আসছে, প্রকৌশল পাড়ার চারপাশ ততটাই সংহতি ও উৎসবের দীপ্ত রঙে রঞ্জিত হয়ে উঠছে, যেখানে এ.কে.এম. আজাদ রহমানের উত্তাল গণসংযোগ ও সম্মোহনী ব্যক্তিত্ব ভোটারদের হৃদয়ে অবিচল আস্থার এক চিরন্তনী রূপরেখা এঁকে চলেছে।










