প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ২:০৯:৩৭ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:রাজধানীর একটি স্বনামধন্য অর্থোপেডিক হাসপাতালে চলছে প্রকাশ্য ঘুষ বাণিজ্য। হাসপাতালের বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিয়মিত ঘুষ গ্রহণ করছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, হাসপাতালে ডাক্তার কক্ষে তিন শিফটে সপ্তাহে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। ER-OT বিভাগে তিন শিফটে ঘুষের পরিমাণ ৩০ হাজার টাকা। বহির্বিভাগের চারজন ডাক্তার এক শিফটে দায়িত্ব পালন করে, যেখানে প্রত্যেকে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা ঘুষ নেন প্রতি সপ্তাহে।
এছাড়া, এক্স-রে বিভাগে প্রতি শিফটে ঘুষের পরিমাণ ১,৫০০ টাকা, নতুন ভবনের তৃতীয় তলায় প্রতি শিফটে ৫ হাজার টাকা, চতুর্থ তলায় এ শিফটে ৫ হাজার টাকা, বি শিফটে ৩ হাজার টাকা ঘুষ আদায় করা হয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হাসপাতালের ফার্মেসি থেকেও প্রতি সপ্তাহে ১২ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, এই পুরো অনিয়মের সঙ্গে আনসার কমান্ডার (পিসি) হাশেম সরাসরি জড়িত।
হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, এই ঘুষ বাণিজ্যের ফলে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান।
এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট প্রশাসন কী ব্যবস্থা নেয়, নাকি এই ঘুষ বাণিজ্য অব্যাহত থাকবে!











