• ঢাকা, বাংলাদেশ    
  • শনিবার , ৮ মার্চ ২০২৫ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • অপরাধ

    ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও উৎকোচ দাবির অভিযোগ

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৮:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

    ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষক সাইফুল ইসলামকে নিয়ে দুর্নীতি, হয়রানি ও উৎকোচ দাবির অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদার ও অফিস কর্মচারিদের অভিযোগ, সাইফুল ইসলাম তাদের কাছ থেকে উৎকোচ দাবি করছেন এবং বিভিন্নভাবে হয়রানি করছেন। এছাড়া তার দুর্ব্যবহারের কারণে অফিসের পরিবেশও অশান্ত হয়ে উঠেছে।

    এলজিইডির হিসাবরক্ষক সাইফুল ইসলামকে গত ১০ ফেব্রুয়ারি রাজাপুর উপজেলায় বদলি করা হয়েছিল। তবে তিনি সেখানে যোগদান না করে বদলির আদেশ স্থগিত করেন। অভিযোগ রয়েছে যে, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও তিনি কোন পদক্ষেপের আওতায় আসেননি।

    এলজিইডির কর্মকর্তাদের মতে, সাইফুল ইসলামের কারণে সাধারণ ঠিকাদাররা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি অফিসের কর্মচারিরাও তার দুর্ব্যবহারের শিকার। ঠিকাদারদের দাবি, সাইফুল ইসলামের এই কার্যকলাপের ফলে পুরো এলজিইডি দপ্তরের স্বচ্ছতা ও কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।

    অবশ্য, ঠিকাদাররা জানিয়েছে যে, সাইফুল ইসলাম যদি পুনরায় ঝালকাঠি এলজিইডিতে যোগদান করেন, তবে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।