• ঢাকা, বাংলাদেশ    
  • রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ ,১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • প্রকৌশল সংবাদ

    মৎস্য ও প্রাণিসম্পদ পুনর্বাসনে বিশেষ অবদান রাখছেন নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুল আলম

      নিজস্ব প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩:১০:৪৬ প্রিন্ট সংস্করণ

    প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী মৎস্য ও প্রাণিসম্পদ পুনর্বাসনে অসামান্য অবদান রেখে চলেছেন মৎস্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুল আলম। তার নেতৃত্বে রামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, গাজীপুর এবং সাভারের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সফলভাবে বাজেট বাস্তবায়ন করা হচ্ছে। দুর্যোগকবলিত অঞ্চলে মৎস্য উৎপাদন পুনরুদ্ধার এবং প্রাণিসম্পদ পুনর্বাসনে তার উদ্ভাবনী উদ্যোগ ও দায়িত্বশীলতা প্রশংসিত হয়েছে।

    বিশ্বস্ত সূত্রে জানা যায়, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সরকারি নিয়ম মেনেই তিনি দক্ষ ও অভিজ্ঞ ঠিকাদারদের সাথে কাজ করছেন, যা প্রকল্পগুলোর মান নিশ্চিত করছে। সাম্প্রতিক সময়ে তার অধীন প্রকল্পগুলোতে প্রাপ্ত সফলতা প্রমাণ করে, তিনি সততা ও কর্মনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।

    একাধিক কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, সামসুল আলম একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা, যিনি সবসময় দেশের কল্যাণে কাজ করে থাকেন। তার সুদক্ষ ব্যবস্থাপনায় মৎস্য অধিদপ্তরের কার্যক্রম দিন দিন আরও উন্নত হচ্ছে। জনস্বার্থে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করছেন।

    এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তিনি আধুনিক প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করছেন, যা দপ্তরের সামগ্রিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে। তার এই চেষ্টার ফলে দেশের মৎস্য উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

    সামসুল আলমের এমন উদ্যোগ ও পরিশ্রম মৎস্য খাতের উন্নয়নকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে তার মতো দক্ষ ও স্বচ্ছ কর্মকর্তার উদ্যোগে মৎস্য অধিদপ্তর আরও সমৃদ্ধ হবে বলে আশা করা যায়।