• ঢাকা, বাংলাদেশ    
  • মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    মোনাজাত দিয়ে ১৩ বছর পর খুললো জামায়াত অফিস

      মাসুদ রানা ৬ আগস্ট ২০২৪ , ৮:৫৭:৪৬ প্রিন্ট সংস্করণ

    0-4608x3466-0-0#

    টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। স্বস্তি নেমে আসে জামায়াত-বিএনপিসহ দীর্ঘদিন কোণঠাসা হয়ে থাকা রাজনৈতিক দলগুলোর। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ১৩ বছর পর দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার কার্যালয়ের মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২ ঘটিকায় সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ যে সকল সাধারণ মানুষ শহীদ হয়েছে পাকেরহাট জিয়া মাঠ প্রাঙ্গণে তাদের জন্য গায়েবানা জানাজা নামায শেষে পাকেরহাটস্থ উপজেলা দলীয় কার্যালয়ে বিকাল সাড়ে ৪ ঘটিকায় দলটির নেতাকর্মীরা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও ইসলামি ছাত্রশিবিরের সংগীত পরিবেশন করে প্রবেশ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আনিছুর রহমান, সেক্রেটারী জেনারেল মো. সামিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল্লাহ আল কাফি, মাওলানা জহুরুল ইসলাম ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    প্রসঙ্গত, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০০৯ সালে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়। প্রেক্ষিতে জোরালো হয়ে ওঠে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি। এরপর গত ১৫ বছরে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস হওয়ার পেছনে বিএনপি ও জামায়াতকে দায়ী করে ধর্মভিত্তিক দলটি নিষিদ্ধের বিষয়ে একমত হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। পরে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত-শিবিরের রাজনীতি। এর এক সপ্তাহ পার না হতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় এখন সরগরম হয়ে উঠেছে।