আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ১৪ জুন ২০২৪ , ৬:০৯:১০ প্রিন্ট সংস্করণ
জামিনে মুক্তি পেলেন জেলা পরিষদ সদস্য ডন
আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কন্ট্রোল রুমে হামলা ও ভাঙচুরের মামলায় আটক হওয়া জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মনজুর আহমেদ ডনের জামিন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১৩ই জুন) বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ২৮শে মে নীলফামারী শহরের কালীতলা থেকে তাকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। ১৫ দিন কারাবাসের পর বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর হয়েছে।
মনজুর আহমেদ ডন জেলা পরিষদের ডোমার উপজেলা ওয়ার্ডের সদস্য ও বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী এলাকার মৃত শওকত আলীর পুত্র।
উল্লেখ্য, গত ৮ই মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নির্বাচনী কন্ট্রোল রুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে নির্বাচন অফিসের কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৫০০/৭০০ জনের নামে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। প্রসঙ্গতঃ এযাবৎ এই মামলায় ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।











