প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ৯:৩৪:০৯ প্রিন্ট সংস্করণ
আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেজিস্ট্রেশন বিষয়ে নীলফামারীর ডোমারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮শে এপ্রিল) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে সকল ভাতাভোগী সদস্যকে নিয়ে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক মোঃ রুবেল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস, উপজেলা প্রশিক্ষক মুনিরা আক্তার পরভীন প্রমুখ।
সভা শেষে, ডোমার উপজেলা আনসার ও ভিডিপির সকল ভাতাভোগী সদস্য সর্বজনীন পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন করেন।











