মাসুদ রানা ১২ মে ২০২৪ , ৬:১৯:৪৭ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের খানসামায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয় (নিরীক্ষা ও হিসাব বিভাগের) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩ দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মে) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো. শাখাওয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মঞ্জুরুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।





