• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    খানসামায় ওয়াশ ব্লক ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন

      প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৫:১৪:২১ প্রিন্ট সংস্করণ

     

    নুর-আমিন ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামার জমিরউদ্দীন শাহ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ১০ লক্ষ টাকা ব্যয়ে ওয়াশ ব্লক ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র আর্থিক সহায়তায় ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন।

    এ সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের লাবনী হেলেনাসহ অত্র প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার শিক্ষক – কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামার জমিরউদ্দীন শাহ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ওয়াশ ব্লক ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।