• ঢাকা, বাংলাদেশ    
  • শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    খানসামায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

      নুর-আমিন ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ১২:২৭:৪৭ প্রিন্ট সংস্করণ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখহাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে খানসামা থানা ছাত্রলীগের কেক কাটা,আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ।
    শুক্রবার (২৯ শে সেপ্টেম্বর) বিকেলে খানসামা উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে  কেক কাটা,আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আমিনুল হকে সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামসুর রহমান পারভেজ,,রতন কুমার বিএসসি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা,ধীমান দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ সরকার, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সাংগঠনিক সম্পাদক সিকান্দার আলী কাবুল, আলোকঝাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর প্রস্তাবিত কমিটির সভাপতি হাজ্জাজ আল হাদী,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রাকেশগুহ, উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মাহবুব সুমন প্রমুখ।