• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ফলাফল ঘোষণার সময় ডোমার উপজেলা পরিষদ ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া : পুলিশের রাবার বুলেট ও গুলি বর্ষণ 

      প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৪:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

     

     

     

     

    নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচন-২০২৪ এর ফলাফল ঘোষণার সময় হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় উপজেলা পরিষদ হলরুমে চেয়ার ও জানালা ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, গুলি বর্ষণ ও লাঠিচার্জের মাধ্যমে হামলাকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।

     

    বুধবার (৮ই মে) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হিসেবে ব্যবহৃত উপজেলা পরিষদ হলরুমে হামলার ঘটনাটি ঘটে। এসময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী সহ সাংবাদিকেরা আটকা পড়ে যান। সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিল ফলাফল ঘোষণা। আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে প্রায় ঘণ্টাখানেক সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাত ১১টার পর ঘোষণা করা হয় ফলাফল।

     

    এতে সরকার ফারহানা আখতার সুমিকে (টেলিফোন প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই আলম। নির্বাচনে সুমি পেয়েছেন ৩১ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তোফায়েল আহমেদ (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ২৩ হাজার ১৩৪ ভোট।

     

    ফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা উপজেলা পরিষদের মূল ফটকের সামনে আবারও হট্টগোল করেন। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।

     

    হামলার বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই আলম বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে অতিদ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।