• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ২২ নভেম্বর ২০২৩ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    সিংড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকদের সম্মাননা প্রদান

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৭:১৫:৩৫ প্রিন্ট সংস্করণ

     

    আলিফ বিন রেজা : সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নাটোরের সিংড়ায় উপজেলা পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম।

    বুধবার( ২২ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সনদ ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাহমুদা খাতুন।

    এসময় শ্রেষ্ঠ,শিক্ষক,শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ সংগীত শিল্পী সহ ৭৫ টি ক্যাটাগরিতে ৬৫ জনকে পুরস্কার তুলে দেওয়া হয়।