মাসুদ রানা ২২ জুন ২০২৪ , ৪:২৮:৫৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের খানসামায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি উপজেলা শাখা’র কেমিস্ট সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) দুপুরে উপজেলা কমপ্লেক্স হলরুমে বিসিডিএস উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিসিডিএস এর পরিচালক ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মমিনুল ইসলাম চৌধুরী। এ সময় আরো বক্তব্য দেন সহ-সভাপতি আনোয়ার হোসেন, বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক ও আহবায়কগণ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন কেমিস্ট এন্ড ড্রাগিস্টগণ।
সম্মেলন শেষে আব্দুল খালেক চৌধুরীকে আহবায়ক করে ১১ সদস্যর খানসামা উপজেলা শাখার নুতুন কমিটি ঘোষণা করা হয়।











