মাসুদ রানা ২ মে ২০২৪ , ৭:৫৬:১০ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের খানসামায় যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক বাস্তবায়িত “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)” প্রকল্পের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক ২মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন হয়েছে।
দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রশিক্ষক নন্দ চৌধুরীসহ প্রশিক্ষণার্থীগণ।











