আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ৫ জুন ২০২৪ , ৪:০৫:৪৫ প্রিন্ট সংস্করণ
ডোমারে সরকারি যাকাত বিতরণ অনুষ্ঠিত
আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত বিতরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (৫ই জুন) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সরকারি যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ডোমার উপজেলা সুপারভাইজার মোঃ হেফাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলাম প্রমুখ সহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরে, উপস্থিত নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত প্রদান করা হয়।











