প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ৯:৫৮:৪৯ প্রিন্ট সংস্করণ
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে নীলফামারীর ডোমারে হিরোইন সহ খোরশেদা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ই মে) সন্ধ্যায় ডোমার পৌরসভার ৯নং ওয়ার্ডের জোড়পাখুড়ী এলাকায় মাদক কারবারি বাবুল হোসেনের বাড়িতে ডিএনসির পক্ষ থেকে অভিযান চালানো হলে তার স্ত্রী খোরশেদা বেগমকে (৪৫) আটক করা হয়। তবে বাবুল সুকৌশলে পালিয়ে যায়।
এসময় আটককৃত খোরশেদাকে তল্লাসি করা হলে, তার শরীরের গোপন স্থানে পলিথিনের মাধ্যমে লুকিয়ে রাখা হিরোইন উদ্ধার করে আভিযানিক দল।
এবিষয়ে এসআই সফিয়ার রহমান জানান, গ্রেফতারকৃত খোরশেদা বেগমের বিরুদ্ধে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার স্বামী মাদক কারবারি বাবুল হোসেন পলাতক রয়েছে।











