• ঢাকা, বাংলাদেশ    
  • রবিবার , ২ জুন ২০২৪ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমারের চিলাহাটিতে রেলওয়ের মহাপরিচালক পরিচয় দিয়ে প্রতারণা : গ্রেপ্তার-১ 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ২ জুন ২০২৪ , ৯:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ

    ডোমারের চিলাহাটিতে রেলওয়ের মহাপরিচালক পরিচয় দিয়ে প্রতারণা : গ্রেপ্তার-১

     

     

     

     

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ;

     

     

     

     

     

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেলওয়ের মহাপরিচালক পরিচয় দিয়ে ট্রেনের টিকিট পাইয়ে দেওয়া সহ অনলাইনে বিভিন্ন সেবা প্রদানের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণায় দায়ে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ওয়াজকুরনী ওরফে সাব্বির (২১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের একটি আভিযানিক দল।

     

    গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের একটি দল শুক্রবার (৩১শে মে) রাতে ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বড় জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক সাব্বিরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাব্বির একই এলাকার মোস্তফার পুত্র।

     

    মামলা সুত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার শাহাদাত আলীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে প্রতারণা করে আসছিল সাব্বির সহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুয়া একাউন্টটি দিয়ে ট্রেনের টিকিট পাইয়ে দেওয়া সহ নানা অপরাধ মুলক প্রতারণার কথা বলে অনলাইনে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন প্রতারক চক্রের সদস্যরা।

     

    ঘটনাটি রেলওয়ে পুলিশের এক সদস্যের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানার ওসিকে অবহিত করেন। তারপর ঘটনার বিষয়টি নিয়ে তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুয়া একাউন্ট ব্যবহারকারী ও প্রতারক চক্রকে চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ। এরপর সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে অপরাধ কাজে ব্যবহৃত শাওমি রেডমি নোট ১০ লাইট মডেলের একটি এন্ড্রয়েড ফোন, একটি বাটন নোকিয়া ফোন ও সিম জব্দ করা হয়।

     

    এবিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কে নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।