• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ২ মে ২০২৪ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমারে ‘মহান মে দিবস’ পালিত 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ২ মে ২০২৪ , ১২:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

     

     

    ‘দুনিয়ার মজদুর, এক হও’–স্লোগানে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নীলফামারীর ডোমারে নানান আয়োজনে ‘মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪’ পালিত হয়েছে।

     

    বুধবার (১লা মে) সকালে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকেরা মাথায় লাল কাপড় পরিধান করে পৃথক পৃথক শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করেন।

     

    ডোমার উপজেলা অটো শ্রমিক ফেডারেশন ও অটো কল্যাণ সোসাইটির সভাপতি ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুনের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা মিলে বিশাল শোভাযাত্রা করেন।

     

    এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান রুবেল, গণেশ কুমার আগরওয়ালা, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রাহিয়ান পারভেজ শুভ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    এছাড়া জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২২০)-এর ডোমার উপ-শাখা ও জাতীয় শ্রমিক লীগের ব্যানারে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদ সদস্য ও বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুম আহম্মেদের নেতৃত্বে উপজেলা জাতীয় রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়নের একটি সুবিশাল মিছিল বের করা হয়। সেখানে সংগঠনটির নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

     

    দিবসটিতে ডোমার পৌর তাঁতী লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহিনুর ইসলাম শাহিনের নেতৃত্বে উপজেলা কাঠ ও রংমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে আলোচনা সভা করে।

     

    এছাড়া উপজেলা জুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে।