• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ৫ জুন ২০২৪ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমারে ইউপিভিএসির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ৫ জুন ২০২৪ , ৯:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ

    ডোমারে ইউপিভিএসির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

     

     

     

     

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

     

     

     

    ‘একটি গাছ, একটি প্রাণ- গাছ লাগান, প্রাণ বাঁচান’–এই স্লোগানকে সামনে রেখে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৪’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউপিভিএসির উদ্যোগে দুইদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

     

    বুধবার (৫ই জুন) সকাল ১০টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর ডাঙ্গাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিভার্সাল পিস এন্ড ভায়োলেন্স এমেলিরেশন সেন্টার (ইউপিভিএসি)-এর বাংলাদেশ কমান্ডের নীলফামারী জেলা কমিটির উদ্যোগে দুইদিন ব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

     

    প্রায় শতাধিক গাছ বিতরণ সহ বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউপিভিএসির বাংলাদেশ কমান্ডের নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়া, স্বেচ্ছাসেবক সদস্য মোঃ ইব্রাহিম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

     

    সংস্থাটির নীলফামারী জেলা কমিটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান জলবায়ু সংকট নিরসন সহ দুর্যোগ মোকাবেলায় সবুজ বিপ্লবের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।