• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ১২ জুন ২০২৪ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    খানসামায় উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

      মাসুদ রানা ১২ জুন ২০২৪ , ২:৫৩:৫৪ প্রিন্ট সংস্করণ

    ‘বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, ঘোচায় আনে দৈন্য সুদিন’ স্লোগানে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ দিনাজপুরের খানসামায় অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১২ জুন) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা আরডিও ভবনে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি, ঋণগ্রহীতা বিভিন্ন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উদ্যোক্তাগণ।