• ঢাকা, বাংলাদেশ    
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ৭ মে ২০২৪ , ৫:২৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

     

     

     

    নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

     

    মঙ্গলবার (৭ই মে) সকাল সাড়ে ১১টায় ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারীর পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা।

     

    এসময় তিনি উপজেলা পরিষদ নির্বাচনের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অফিসার ও ফোর্সদের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় নীলফামারী জেলা পুলিশ কর্তৃক সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

     

    প্যারেডে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী-সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর-সার্কেল) কল্লোল কুমার দত্ত, সহকারী পুলিশ সুপার (ডোমার-সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী প্রমুখ সহ নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।

     

    উল্লেখ্য, বুধবার (৮ই মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা অব্ধি ডোমার উপজেলার ৭৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন।