নিজস্ব প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ২:৪৪:১৯ প্রিন্ট সংস্করণ
ডোমার থানা পুলিশ কর্তৃক সিধেল চুরি,মাদকসহ সর্বমোট ৩১ মামলায় অভিযুক্ত আসামি মনিরুল@ মনিউল @ মনির( ২৬)কে মাদক সেবনকালে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২১ অক্টোবর ২০২৩ তারিখ বিকেলে ডোমার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য হেরোইন সেবনকালে আসামি মনিরুল@ মনিউল @ মনির(২৬),পিতা- মৃত : এমদাদুল হক, গ্রাম: পানিয়ালপুকুর(মাঝাপাড়া), থানা-কিশোরগঞ্জ, জেলা নীলফামারীকে ডোমার ছোটরাউতা এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে। উক্ত সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হইতে মাদক সেবনের আলামত সমুহ জব্দ করা হয়েছে । মাদক সেবনের ঘটনায়
এসআই /শাকিল আহমেদের এজাহারের প্রেক্ষিতে ডোমার থানার মামলা নং- ১৮(১০)২৩ রুজু করা হয়েছে। আসামিকে মামলা সংক্রান্তে ২৩ অক্টোবর দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় আসামি মনির আন্তজেলা চোরচক্রের একজন সক্রিয় সদস্য এবং রংপুর বিভাগের বিভিন্ন আদালতে তার নামে সর্বমোট ৩১টি মামলা বিচারাধীন রয়েছে ।











