মাসুদ রানা ১১ মে ২০২৪ , ৮:৪৩:২৫ প্রিন্ট সংস্করণ
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার ৩টি এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পাকেরহাট কেরাতুল কুরআন নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা, ভান্ডারদাহ আল জামিয়াতুল ইসলামিয়া জামালুল কোরআন এতিমখানা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানার দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই খাবার বিতরণ ও পুষ্টি বার্তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, গাইনী কনসালটেন্ট ডা. হাসিনা বানু ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবিরসহ সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত অতিথিরা এতিমখানার শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যগত বিভিন্ন পরামর্শ দেন এবং লেখাপড়ার যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন।











