• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ১১ অক্টোবর ২০২৩ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    বর্নাঢ্য আয়োজনে সাংবাদিক রাশিদুল ইসলামের জন্মদিন পালিত

      নিজস্ব প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ১২:০৬:৫৫ প্রিন্ট সংস্করণ

    ঢাকা থেকে প্রকাশিত জাতীয় স্বনামধন্য পত্রিকা দৈনিক সকালের সময় এর মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রাশিদুল ইসলামের ২৩ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

    মঙ্গলবার ১০ ই অক্টোবর সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ স্যানিটারী এন্ড ইলেকট্রিক দোকান মালিক সমিতির সভাপতি রাতুল স্যানিটারী এন্ড ইলেকট্রিকের মালিক মোঃ হাসান আলী বিশ্বাসের দোকানে এ আয়োজন করা হয়।
    ২০০০ সালের ১০ অক্টোবর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বিলনাথুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আব্দুল মালেক শেখের ছেলে।২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পা রেখেছেন বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম। তার জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা হয়।এসময় উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার কুন্ডু,ব্রাদার্স লাইব্রেরীর মালিক রবিউল ইসলাম, আরবী জুয়েলার্সের মালিক জামির হোসেন,রাতুল স্যানিটারী এন্ড ইলেকট্রিকের মালিক মোঃ হাসান আলী বিশ্বাস,আরবী সেনেটারীর মালিক রবিউল ইসলাম রবি,মেধাবী ছাত্র রবিউল ইসলাম রানা,মোঃ সুয়াইব হোসেন,আরাধ্যা জুয়েলার্সের মালিক রাম বিশ্বাস,চিরঞ্জিত বিশ্বাসসহ অনেকে।
    যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক,সাহসী,এক সাংবাদিকের পদচারণা। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসেন ঘটনার অন্তরালের মূল রহস্য। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা ও একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতির সম্মুখে। যিনি সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ, বিলাস, লোভ, মোহ ও ত্যাগের প্রতিক। সহজ সরল জীবন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে জিহাদী। অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না যিনি তিনি আর কেউ নয়, তিনি সময়ের প্রতিবাদী ও সকলের প্রিয়মুখ সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম।

    নম্র,ভদ্র, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলি, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তিনি, তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সৃজনশীলতা, প্রকাশভঙ্গী, নম্র ও কোমল আচরণের জন্য তিনি সকলের কাছে সমান সমাদৃত। সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম।

    এসময় ফুল দিয়ে সাংবাদিক মোঃ রাশিদুল ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।