• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ১৩ মে ২০২৪ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    বোদায় জমি দখল, দোকান ঘর ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত–

      প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১২:৫৪:৩১ প্রিন্ট সংস্করণ

    মোঃ আশরাফুল ইসলাম (পঞ্চগড়) প্রতিনিধিঃ

     

     

    পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে প্রতিপক্ষ শেবকতুল্লার ছেলে অলিয়ার রহমান গংদের বিরুদ্ধে গত  ৪ মে শনিবার কালিয়াগঞ্জ বাজারে জমি দখলের পায়তারা, দোকান লুটপাটসহ টিন সেট ঘর ভাংচুর,মোটরসাইকেল ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ মে) সকালে বোদা পৌর সভার সাতখামারে অনুষ্ঠিত হওয়া সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিথ্যা মামলার আসামী দেওয়ান আলীর ছেলে আবু হেলাল, মোজাম্মেল হক ও হারুন অর- রশিদ এর পক্ষে তাদের বড় ভাই আনোয়ার মাস্টার উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি  বলেন, প্রতিপক্ষ ঝলই শালশিড়ি  ইউনিয়নের মোটাপাড়া গ্রামের বাদী শেবকতুল্লার ছেলে অলিয়ার রহমান গংরা জমি দখল করা, তাদের দোকানের মালামাল ও টিন সেট ঘর ভাংচুর, মোটরসাইকেল ভাংচুর, ৪ টি মোবাইল ভাংচুর সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট ও ক্ষতিসাধন করে। তাদের ভাড়া করা বাহিনী নিয়ে অতর্কীয় ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথারী জখম করে। এতে দেওয়ান আলী, মানিক, হাচিনা, খাদিজা, মরিয়ম, হ্যাপি, মুসকান (০৭) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে বোদা উপজেলা হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী আনোয়ার হোসেন মাষ্টার সাংবাদিকদের জানান, আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আমাদের মামলা রুজু করেনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনায় ন্যায় বিচার পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি। এবিষয়ে অলিয়ার রহমান ও বোদা থানার ওসির মন্তব্য পাওয়া যায়নি।