• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

      মাসুদ রানা ১৩ জুন ২০২৪ , ৬:২১:৫৭ প্রিন্ট সংস্করণ

    দিনাজপুরের খানসামায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ জুন) সকালে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ উদযাপন কমিটির আয়োজনে এ সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ আরো অনেকে।

    উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, কেরাত, রচনা, কবিতা, নৃত্য, গানসহ বিভিন্ন বিষয়ের উপর মোট ৮৬টি পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।