সাইফুল ইসলাম মানিক ১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৯:৫২ প্রিন্ট সংস্করণ
নীলফামারীর জলঢাকায় টিসিবি পন্য কিনে মজুদ করায় দুই ব্যবসায়ীর জড়িমানা করেছেন ভ্ৰাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধর্মপাল গড়ের হাট বাজারের দুই ব্যবসায়ী টিসিবির পন্য ক্রয় করে গোডাউনে মজুদ করায় এই জড়িমানা করা হয়।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে দুইজন ব্যবসায়ী টিসিবির পন্য বে আইনিভাবে ক্রয় করে মজুদ করার খবর পেয়ে ঘটস্থালে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, এসময় মীরগঞ্জ তদন্ত কেন্দ্র ইনচার্জ সহ সঙ্গিও ফোর্স ও ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক আবু তাহেরের সহযোগিতায় দুটি দোকানে তল্লাশি চালিয়ে টিসিবির লোগোযুক্ত পন্য ২৬৮ লিটার তেল, ৫৮০ কেজি ডাল ও ১৫৭৫ কেজি চাল জব্দ করেন এবং সাথে মজুদকারী ধর্মপাল সুইডাঙ্গা গ্রামের শামসুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম ও একই গ্রামের হোসেন আলীর ছেলে মোস্তাকিন কে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সরকারী পন্য নিয়ন্ত্ৰণ আইনের ৩ এর ১ ধারায় বিধান ভঙ্গ করার দায়ে ৬ ধারার বিধান অনুযায়ী দুজন কে চল্লিশ হাজার করে মোট আশি হাজার টাকা জড়িমানা করেন ভ্ৰাম্যমান আদালত, এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, পরে জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের হেফাযতে রেখে পরেরদিন আশ্রায়নে থাকা পরিবারদের মাঝে বিতরণ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
ইউনিয়নটিতে ডিলার মেসার্স সোনালী স্টোরের সত্তাধিকারী আজিজুল ইসলাম ৪৭০ টাকা মূল্য নির্ধারনে ২৩৮৭ টি টিসিবি কার্ড সুবিধাভোগী রয়েছেন।









