• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ ,২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • সারাদেশ

    যশোর বার্তার মফস্বল সাংবাদিক ফোরামের সম্মেলনে সাইফুল ইসলাম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই আমাদের লক্ষ্য

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ

    বিশেষ প্রতিবেদক
    বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব, গুলশান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যশোর বার্তা’র সম্পাদক মণ্ডলীর সভাপতি সাইফুল ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কোনো বিকল্প নেই। সমাজের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। মফস্বল সাংবাদিকরাই সাধারণ মানুষের প্রকৃত বন্ধু। তিনি আরো বলেন, দীর্ঘদিন আমার মফস্বল সাংবাদিকদের নিয়ে কিছু করার ইচ্ছা ছিল। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজ আপনাদের মাধ্যমে কিছু কাজ করার সুযোগ পাবো।
    গত শনিবার সকালে প্রেসক্লাব যশোরের ভিআইপি লাউঞ্জে দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক অর্থনীতি কাগজের সাবেক সম্পাদক ও দৈনিক যশোর বার্তা’র প্রধান সম্পাদক আলমগীর মতিন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা মফস্বলের সাংবাদিক। কোন রকম হলুদ সাংবাদিকতায় আপনারা জড়াবেন না। সঠিক তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের উপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি আরো বলেন, সংবাদ প্রকাশ করতে যেয়ে যদি আপনাদের কেহ অন্যায়ভাবে আঘাত করে ২৪ ঘন্টার মধ্যে আমরা তার সমাধান করবো ইনশাআল্লাহ।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক কপোতাক্ষ গেজেট এর সম্পাদক এম মুজাহিদ আলী। তিনি তার বক্তব্যে মফস্বল সাংবাদিকদের উদ্দেশে বলেন, মূলা মোটা হলে মাটি নিজে নিজে ফেটে যায়। মাটিকে পৃথকভাবে ফাটাতে হয় না। তেমনিভাবে আপনাদের ক্ষুরধার কলমের লেখনীর দ্বারা সমাজের প্রকৃত চিত্র যদি তুলে ধরতে পারেন, তাহলে আপনাকে সাংবাদিক সাংবাদিক বলে পরিচয় দিয়ে বেড়াতে হবে না। আপনাকে এই সমাজের মানুষ এমনি এমনি চিনবে। বর্তমানে প্রকৃত সাংবাদিকদের খুঁজে পাওয়া কঠিন। অসতের ভীড়ে প্রকৃত সাংবাদিকগণ হারিয়ে যেতে বসেছে।
    আমন্ত্রিত অতিথি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ বলেন, আমার চোখে যশোর বার্তা একটি ব্যতিক্রমধর্মী সংবাদপত্র। যশোর বার্তা কোন পক্ষের একক মুখপাত্র নয়। যশোর বার্তা দল, মত নির্বিশেষে সবার কথা বলে এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি গুলো তুলে ধরে যা সত্যিই আমার কাছে ভালো লাগে। আমি যশোর বার্তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
    আমন্ত্রিত অতিথি জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই বলেন, যশোর বার্তা সম্পর্কে আমার আগে তেমন ধারণা ছিল না। এখানে এসে আমি যতটুকু বুঝেছি, যশোর বার্তা’ দুর্বার গতিতে এগিয়ে যাবে। আরো বেশি বেশি সত্য সংবাদগুলো তুলে ধরতে হবে। অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে, তাহলেই এই সংবাদপত্রটি আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।
    ফুলতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান বলেন, আমার দৃষ্টিতে এত অল্প সময়ে যশোর বার্তা যতদূর এগিয়েছে তা সত্যিই গর্বি করার মতো। এখানে যারা কর্তৃপক্ষ আছেন, সবাই পেশাদার সাংবাদিক। পেশাদারিত্বের মাধ্যমে যশোর বার্তা আরো এগিয়ে যাক এই প্রত্যাশা করছি।
    নড়াইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিয়াউর রহমান জামী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমি এখানে না আসলে সত্যিই যশোর বার্তা সম্পর্কে বুঝতে পারলাম না। যশোর বার্তা কর্তৃপক্ষ কতটা পেশাদার তা আপনারাই ভালো জানেন। যশোর বার্তা আরো এগিয়ে যাক সেই প্রত্যাশা করছি।
    এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সহ সভাপতি ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হযরত আলী প্রমুখ।
    সভাপতির বক্তব্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন বলেন, সংবাদপত্রের ক্লান্তি লগ্নে বাজারে অনেক পত্রিকার ভিড়ে যশোর বার্তা’র আগমন। এখানে পেশাদারিত্ব দিয়ে ভালো কিছু না করলে টিকে থাকা যাবে না। তাই আমাদের সবার আগে দলমতের ঊর্ধ্বে থেকে সমাজের প্রকৃত সত্য সংবাদগুলো পাঠকের কাছে তুলে ধরতে হবে। তিনি সাংবাদিকদের প্রতি রং চং লাগিয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, পাঠকের চাহিদার কথা বিবেচনা করে সব সযয় সত্য সংবাদটা তুলে ধরাই আমাদের কর্তব্য। কাহকে সমাজে হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ‌‌‌ করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, কোন পেশী শক্তির কাছে আমরা মাথা নত করবো না। অন্যায়ভাবে আমার কোন সাংবাদিকের গায়ে আঘাত পড়লে আমরা সাথে সাথেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সম্পাদক মোহাম্মদ মুজাহিদ (সাতক্ষীরা), সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল (ঝিকরগাছা) সহকারি সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদ (চৌগাছা), ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, খুলনা ব্যুরো প্রধান এস এম জসিম উদ্দিন, খুলনা অফিসের নিজস্ব প্রতিবেদক বেলায়েত হোসেন বাচ্চু, ঝিনাইদহ জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহানুর আলম, বিশেষ প্রতিনিধি শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া), আব্দূস সাত্তার কিনে (যশোর), মাগুরা জেলা প্রতিনিধি অধ্যক্ষ নওয়াব আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি হাফিজুর রহমান কাজল, নড়াইল জেলা প্রতিনিধি স ম কামাল হোসেন,দৌলতপুর প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ।
    অনুষ্ঠান শেষে ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলীকে সভাপতি, সহকারী সম্পাদক মোহাম্মদ মুজাহিদকে সাধারণ সম্পাদক এবং খুলনা অফিসের নিজস্ব প্রতিবেদক বেলায়েত হোসেন বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন।
    কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন: সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া), সহ সভাপতি আব্দুস সাত্তার কিনে (চুড়ামনকাটি), সহ সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন (খুলনা ব্যুরো প্রধান), সহকারী সাংগঠনিক সম্পাদক এস এম মিজানুর রহমান রুবেল (বাগেরহাট), কোষাধ্যক্ষ মোল্লা অবাইদুর রহমান (যশোর), দপ্তর সম্পাদক সোহেল রানা (যশোর), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসাইন (বেনাপোল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান (যশোর), ক্রীড়া সম্পাদক ওয়াহিদ হাসান (খুলনা অফিস), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল, নির্বাহী সদস্য -১ শাহানুর আলম (ঝিনাইদহ), নওয়াব আলী (মাগুরা), পলাশ হোসেন হৃদয় (যশোর), শরিফুল ইসলাম (নড়াইল), তরিকুল ইসলাম (যশোর), ইবাদুল ইসলাম (অভয়নগর), হাফিজুর রহমান কাজল (চুয়াডাঙ্গা)।
    পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে নবনির্বাচিত মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।