• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জসিম উদ্দিন: রংপুর ব্যুরো চীফঃ-হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গোৎসব-১৪৩০ এর মহাসপ্তমীতে নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম।
    শনিবার সন্ধ্যায় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির পূজামণ্ডপে সপরিবারে পরিদর্শন করেন তাঁরা।

    এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ সাইফুর রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপু প্রমূখ।
    পরিদর্শনকালে সস্ত্রীক প্রতিমা দর্শন, মণ্ডপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় গ্রহণ, হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সনাতনীদের সাথে মতবিনিময়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তাঁরা।

    জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, নীলফামারীর ৬ উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে ডোমার উপজেলার ১০৫টি পূজামণ্ডপে এই উৎসবে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে। এছাড়া প্রত্যেকটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। প্রত্যাশা করছি, শান্তিপূর্ণভাবে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়ার মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।