• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ১ মে ২০২৪ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমার বাজারে বৈদ্যুতিক খুটিতে আগুন 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ১ মে ২০২৪ , ৩:৪৯:০৪ প্রিন্ট সংস্করণ

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

     

     

    নীলফামারীর ডোমার বাজারের রেলগেট মোড়ে বৈদ্যুতিক খুটিতে পাখির বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

     

    বুধবার (১লা মে) বেলা সাড়ে ১২টায় পৌর শহরের ৩নং ওয়ার্ডের ডিবি রোড স্থ রেলগেট মোড়ে অবস্থিত একটি বৈদ্যুতিক খুটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

     

    বিভিন্ন সুত্রে জানা যায়, বৈদ্যুতিক খুটিতে খড় ও শুকনো লাঠি জাতীয় বস্তু দিয়ে কৃত্রিমভাবে তৈরি হওয়া পাখির বাসায় অতিরিক্ত তাপপ্রবাহে কারণে এমন ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক খুটি ও তারে জমে থাকা উচ্ছিষ্ট পদার্থ কয়েকদিন পরপর পরিষ্কার করা হলে, এমন ঘটনা ঘটবে না বলে প্রত্যাশা সাধারণ জনগণের।