প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৭:১২:০৬ প্রিন্ট সংস্করণ
আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
আসন্ন ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রশিক্ষণ ও অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭শে মে) সকালে উপজেলার বামুনিয়া ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর নির্দেশনায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত অ্যাডভোকেসী সভায় প্রশিক্ষক হিসেবে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান।
এসময় স্থানীয় স্বাস্থ্যকর্মী, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের জন্য নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাধারণ স্বেচ্ছাসেবী সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।










