• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ ,১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমারে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ২৩ মে ২০২৪ , ৮:০০:০৬ প্রিন্ট সংস্করণ

    ডোমারে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

    বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ’-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২২শে মে) সন্ধ্যায় পৌর শাখা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ মতিউর রহমান রুবেল।

    এসময় পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ আবু তালেব, সদস্য সচিব মোঃ মোসাব্বের রহমান লিখন, যুবলীগ নেতা রাসেল খান, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলিফ নুর ফেরদৌস প্রমুখ সহ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে, কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।