নিজস্ব প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৮:০৫:৪২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
ডোমারে ফেন্সি ডেন্টাল হোমের চিকিৎসকের মিথ্যা অভিজ্ঞতার প্রচার সাইন বোর্ড ও রেজিষ্ট্রেশন না থাকার কারনে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও বন্ধ করে দেন ফ্যান্সি ডেন্টাল।
কিন্তূ দেখা যায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ডক্টর পরিচয় দানকারী ওমর ফারুক সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে কথা বললে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান রেজিস্ট্রেশন না থাকা ও নানা রকম অসঙ্গতি পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফেন্সি ডেন্টাল নামক প্রতিষ্ঠানটি জরিমানা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠানটি আবার চালু করার বিষয়ে আমি জানিনা তবে স্বাস্থ্য বিভাগ যদি চায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করতে তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় ওনাদের সহযোগিতা করব।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রায়হান বারী সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান ফেন্সি ডেন্টাল জরিমানা এবং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি আবার প্রতিষ্ঠানটি চালু করেছেন এ বিষয়ে আমি অবগত নই, আপনাদের মাধ্যমে জানতে পারলাম বিষয়টি আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য যে নীলফামারীর ডোমার উপজেলায়
৩০ আগস্ট ডোমার নিউ মার্কেটের ফেন্সি ডেন্টাল হোমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।সেখানে ওই ডেন্টাল হোমের চিকিৎসকের মিথ্যা অভিজ্ঞতার প্রচার সাইন বোর্ড ও রেজিষ্ট্রেশন না থাকার কারনে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফেন্সি ডেন্টাল হোমের স্বত্বাধিকারী ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে পূর্বের অভিযোগের তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়ায় সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রায়হান বারী ডেন্টাল হোমটি সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করেন।











