• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ২৯ মে ২০২৪ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমারে ‘ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’-এর অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ২৯ মে ২০২৪ , ১০:৫৭:২১ প্রিন্ট সংস্করণ

    ডোমারে ‘ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’-এর অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

     

     

     

     

     

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

     

     

     

    আসন্ন ১লা জুন ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ সফল করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    মঙ্গলবার (২৮শে মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

     

    এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমুখ।

     

    সভায় জানানো হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬ মাস থেকে শুরু করে ১১ মাস ২৯ দিন বয়সের মোট ৫ হাজার ২০০ জন শিশুদের ভিটামিন ‘এ’ নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৪২ হাজার ৮০০ জন শিশুকে ভিটামিন-‘এ’ লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

     

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী জানান, ক্যাম্পেইন চলাকালীন স্থায়ী ১টি এবং সাব-ব্লক ২৪০ টি কেন্দ্রে ৪৮২ জন কর্মী, ১ম সারির সুপারভাইজার ৯০ জন এবং ২য় সারির সুপারভাইজার ৬ জন কাজ করবে।