অনলাইন ডেস্ক ৬ ডিসেম্বর ২০২৫ , ২:৪৬:২৬ প্রিন্ট সংস্করণ
গুগলের কাস্টম এআই চিপ বা টেনসর প্রসেসিং ইউনিট ব্যবহার করতে চায় মেটা। খবর অনুযায়ী, মেটা ২০২৬ সালে গুগল ক্লাউড থেকে এই চিপগুলো ভাড়া নেবে এবং ২০২৭ সালে সরাসরি কিনে নেবে।
এটি দুই প্রতিষ্ঠানের জন্য নতুন এক উদ্যোগ। গুগল আগে এই চিপগুলো মূলত নিজের কাজে ব্যবহার করত। আর মেটা বিভিন্ন প্রতিষ্ঠানের সিপিইউ ও জিপিইউ ব্যবহার করত। নতুন এই চুক্তি এআই হার্ডওয়্যার ব্যবহারে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
মেটা শুধু গুগলের চিপের ওপর নির্ভর করছে না, তারা অন্য ধরনের প্রসেসরেও আগ্রহী। এর মাধ্যমে বোঝা যায় মেটা তার কম্পিউটিং শক্তি একাধিক উৎস থেকে সংগ্রহের দিকে নজর দিচ্ছে।
চুক্তির খবর প্রকাশের সঙ্গে সঙ্গে মার্কেটে পরিবর্তন দেখা গেছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মূল্য বেড়েছে এবং মেটার শেয়ারও বেড়েছে। অন্যদিকে কিছু চিপ নির্মাতার শেয়ার কমেছে। এ বিষয়ে বিনিয়োগকারীরা ভাবছেন, বড় প্রতিষ্ঠানগুলো নতুন চিপ ব্যবহার করলে পুরোনো চিপের চাহিদা কমতে পারে। গুগল ক্লাউডের হিসাব অনুযায়ী, এই চুক্তি সফল হলে তারা বড় ধরনের বাজার দখল করতে পারবে। চলতি বছরে এ ধরনের ডেটা সেন্টারের চিপের বাজার ৫০ বিলিয়ন ডলারের বেশি।











