• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • প্রকৌশল সংবাদ

    গণপূর্তে এক ফুঁৎকারে ৭৬৭ প্রকৌশলীর ওলটপালট ভবিষ্যত

      এম এইচ মুন্না ৩০ জুলাই ২০২৬ , ৬:২৫:৪৯ প্রিন্ট সংস্করণ

    আমলাতন্ত্রের চিরচেনা সিন্ডিকেট চুরমার করে দিয়ে গণপূর্ত অধিদপ্তরে এক নজিরবিহীন ও চঞ্চলকর প্রশাসনিক ঝড়ের তাণ্ডব ঘটে গেল! কোনো তদবির, গোপন সুপারিশ কিংবা টেবিলের তলার লেনদেন যেনো সবকিছুই উপেক্ষা করে একেবারে ‘দৈবচয়ন’ বা লটারির ঘূর্ণিপাকে ফেলে এক ফুঁৎকারে ওলটপালট করে দেওয়া হয়েছে সিভিল শাখার ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর ভবিষ্যৎ। রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এক চরম উত্তেজনাকর আবহে নির্ধারিত হলো আটটি বিভাগের কোন কোণায় কার নতুন ঠিকানা হতে যাচ্ছে।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সারোয়ার আলমের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও কঠোর নজরদারিতে এই ভাগ্যনির্ধারণী লটারি-মহোৎসব সম্পন্ন হয়। লটারির প্রতিটি ড্রয়ের সাথে সাথে যেন সম্মেলন কক্ষে উপস্থিত সবার বুক টিপটিপ কৌতূহল আছড়ে পড়ছিল, কার কপালে জুটছে ঢাকার কেন্দ্রবিন্দু, আর কাকে ছুটতে হচ্ছে প্রান্তিক সীমান্তে!

    গণপূর্তের এই নজিরবিহীন চালে পরিসংখ্যানের মেজাজটাও এক ধাক্কায় বদলে গেছে। লটারির ভাগ্যলিপিতে সর্বোচ্চ ৩১৭ জন ইঞ্জিনিয়ারের ঠাঁই হয়েছে ঢাকা বিভাগে। তবে ধুকপুকানি থামেনি বাকিদেরও- চট্টগ্রামে ১৩৩, খুলনায় ৭৪, রাজশাহীতে ৭৩ এবং রংপুরে ৬৪ জন স্থান পেয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে ৪৪, সিলেটে ৩৩ এবং ময়মনসিংহে ২৯ জনকে পাঠানো হয়েছে। প্রধান কার্যালয়ের শীতল ঘর থেকে শুরু করে মাঠপর্যায়ের জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর পর্যন্ত প্রতিটি শাখা ও চৌকাঠ এই মুহূর্তে প্রকৌশলীদের এই নতুন মেরুকরণে তোড়জোড় শুরু করে দিয়েছে।