• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ৯ অক্টোবর ২০২৩ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    বগুড়ার করোতোয়া নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ

      খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ৬:২৪:৪৮ প্রিন্ট সংস্করণ

    “নদী বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ বগুড়ার আয়োজনে করোতোয়া নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ ।

    সোমবার ৯ অক্টোবর বেলা বারোটায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    বগুড়া সদরের এসপি ব্রিজ এলাকায় করতোয়া নদীতে বাহারী রং বেরঙের ৮ টি নৌকা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

    বেলুন ফেস্টুন উড়িয়ে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাগেবুল আহসান রিপু (এমপি)।
    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ সফিউল আজম।

    নৌকা বাইচ অনুষ্ঠানে কথা শুনে আনন্দে মুখরিত হয়ে পড়ে নদীর দুই তীরের হাজার হাজার মানুষ, এ সময় নদীর দুই তীরে এবং করতোয়া নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে হাজারো জনতা হাত নেরে উল্লাস করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দের শুভেচ্ছা জানায়।

    নৌকা বাইচ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া।