• ঢাকা, বাংলাদেশ    
  • শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার পরিসংখ্যান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

      খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪৪:৫০ প্রিন্ট সংস্করণ

    “এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে

    ২০০৩-৪ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    শুক্রবার ২৯ সেপ্টেম্বর সকাল নয়টায় সরকারি আজিজুল হক কলেজ বগুড়া (নতুন ভবন) প্রাঙ্গণে বেলুন ফেস্টুন উড়িয়ে এই পুনর্মিলনির উদ্বোধন করেন প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী অধ্যক্ষ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া।

    উদ্বোধন শেষে প্রায় পাঁচ শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বগুড়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আজিজুল হক কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয় এ সময় কেক কেটে পুরনো বন্ধুদের দীর্ঘদিন পর পাশে পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন উপস্থিত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীগণ।

    উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানের এক পর্যায়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাহফুজুর রহমান (উপ মহা ব্যবস্থাপক বিসিক) প্রাক্তন ছাত্র পরিসংখ্যান বিভাগ সরকারি আজিজুল হক কলেজ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর কে এম আমিনুল হক, বিভাগীয় প্রধান, পরিসংখ্যান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী, অধ্যক্ষ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সবুর উদ্দিন, উপাধ্যক্ষ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, মোঃ সোহেল রানা উপ-পরিচালক জেলা পরিসংখ্যান কার্যালয় বগুড়া।

    প্রধান সমন্বয়ক কামরুল হাসান সহযোগী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া প্রমুখ।