• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩, ছয় উইকেটে সার্জারি বিভাগের জয়।

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ৬:৫৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি।

    বগুড়ায় শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে, মেডিসিন বিভাগকে হারিয়ে ছয় উইকেটের ব্যাবধানে বড় জয় অর্জন করেছে সার্জারি বিভাগ।

    ১৮ অক্টোবর সকালে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) ক্যাম্পাসে, অবস্থিত মাঠে এই ফাইনাল খেলা শুরু হয়।

    শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষানবিশ চিকিৎসকদের সমন্বয়ে ১৪ ই অক্টোবর ৬ টি টিমের অংশগ্রহণে শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়।

    চারদিন ব্যাপী উনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টে, প্রতিদ্বন্ধীতা পূর্ণ খেলা খেলে ফাইনালে উঠেআসে মেডিসিন বিভাগ ও সার্জারি বিভাগ।

    ফাইনাল খেলায় অংশগ্রহণ করে উক্ত মেডিকেল কলেজের, বিশেষজ্ঞ ও শিক্ষানবিশ চিকিৎসকদের অংশগ্রহণে টিম মেডিসিন বিভাগ ও সার্জারি বিভাগ।

    মেডিসিন বিভাগ খেলার শুরুতে ব্যাটিং করে, এসময় টিম মেডিসিন ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯১ রান করে।
    ৯১ রান তারা করতে গিয়ে, সার্জারি বিভাগ ৯ ওভার ১ বলে ৩ উইকেট ‌হারিয়ে ৯৫ রান করে,
    এতে ছয় উইকেটের ব্যাবধানে জয় তুলে নেয় ও ডাঃ লোকমান হোসেন জুয়েলের নেতৃত্বাধীন সার্জারি বিভাগ।

    উক্ত ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে, ২২ বলে ৪৬ রান করে, ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার পেয়েছেন ডাঃ ফাহমিদ।

    এ সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল জুলফিককার আলম; ডাঃ সফিউল আজম সিভিল সার্জন, বগুড়া; ডাঃ মোস্তফা আলম নানু, সভাপতি বিএমএ; রেজাউল আলম জুয়েল, অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল; ডাঃ মতিউর, টি এম এস এস মেডিকেল কলেজ হাসপাতাল; ডাঃ সমির হোসেন মিশু, সভাপতি সাধিনতা চিকিৎসক পরিষদ, ও অংশগ্রহণকারী সকল টিমের পরিচালকগণ এবং সমর্থকগণ এই ফাইনাল খেলা উপভোগ করেন।

    খেলা শেষে বিজয়ী সার্জারি বিভাগের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন হাসপাতালের পরিচালক ও উপস্থিত অতিথিবৃন্দ।