খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ২:২১:৫৩ প্রিন্ট সংস্করণ
বগুড়ায় পাঁচ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (২য় ব্যাচ) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ অক্টোবর সকাল ১১ টায়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যাল বগুড়ায় এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বগুড়া জেলা কার্যালয়ে ৫ দিন ব্যাপী ২৫ জন প্রশিক্ষণার্থীকে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ, কে, এম. মাহফুজুর রহমান, উপমহাব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় বগুড়া, এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বগুড়া।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে উদ্যোক্তা উন্নয়ন এর কোন বিকল্প নেই, তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের বলেন আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ শেষে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নিজেরা অবদান রাখবেন, এক্ষেত্রে যেকোনো প্রকারের সমস্যা হলে তার সমাধানে বগুড়া জেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজার রহমান মিল্টন, সভাপতি বিসিক শিল্প মালিক সমিতি; বগুড়া; শাহ্ মোহাম্মদ ইলিয়াস লেলিন, জেলা প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বগুড়া; আখতারুজ্জামান, সাবেক সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, বগুড়া;
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর রহমান- শিল্পনগরী কর্মকর্তা, শিল্পনগরী কার্যালয় বিসিক বগুড়া; জিন্নাত আরা-উপব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় বগুড়
উক্ত অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্য বলেন “চাকরি করবোনা চাকরি দেব” এই সপ্ন দেখতে হবে। সফল উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বেকার সমস্যার সমাধান ও ক্ষুদ্র শিল্প প্রসারে বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বগুড়া জেলা কার্যালয় কাজ করে যাচ্ছে।
এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ২৫ জন উদ্যক্তাকে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে, এই কোর্সের মাধ্যমে উদ্যোক্তাগন তাদের প্রতিষ্ঠানের বিপণন, উৎপাদন, সংগঠন ও আর্থিক বিষয়সমূহ সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষে বাস্তব জ্ঞান অর্জন করবেন।











